আমি গৃহবন্দিঃ জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না 

নিউজ ডেস্কঃ

 সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না

নিজের অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ।

আজ শুক্রবার (১৫ আগস্ট) সংক্ষিপ্ত স্ট্যাটাসে জেডআই খান পান্না লিখেন, ‘আমি গৃহবন্দি। অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি। তারপরও গৃহবন্দি। পোষ্টের স্ক্রিন শটঃ

বিষয়টি নিয়ে জেডআই খান পান্না  বিস্তারিত কিছু জানাননি। তবে তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

সম্প্রতি বিভিন্ন সময়ে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন জেডআই খান পান্না। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামে একটি নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন তিনি।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় গত ১৩ আগস্ট জেডআই খান পান্না রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চাওয়ার আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কিন্তু তা নাকচ করে দেওয়া হয়।