আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দের সাথে কেডিএ এর চেয়ারম্যান শফিকুল আলম মনা’র সৌজন্য সাক্ষাত

আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দ আজ সকালে  খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা’র  সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং কেডিএ’র চেয়ারম্যান পদে দায়িত্ব পাওয়ায়  তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান । সৌজন্য সাক্ষাতকালে নবনিযুক্ত চেয়ারম্যান এ্যাডঃ এস এম শফিকুল আলম মনা  খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক পরিকল্পনার মাধ্যমে খুলনাকে একটি মডেল নগরীতে পরিণত করার লক্ষ্যে  কাজ করবেন। এজন্য  তিনি আগামী মাসে খুলনা বিভিন্ন সামাজিক সংগঠন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।  এ সময় আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ, সরদার আবু তাহের, সৈয়দ আলী হাকিম, এ্যাড: শামীমা সুলতানা শিলু, সিরাজুল ইসলাম লিটন, খান হাবিবুর রহমান, ইঞ্জি : নাজমুল হুদা, শেখ ওমর ফারুক কচি, মনির হোসেন, এসএম মিজানুর রহমান,মল্লিক আবুল কালাম আজাদ,মীর কাউসার মিজু,  মোঃ ফিরোজ আহমেদ,  এ্যাড: জিনারুল ইসলাম,চিশতি মাহমুদ হাসান, নাজমুল তারেক তুষার, জি এম ফারুক  প্রমুখ ।খবরঃ বিজ্ঞপ্তির