আবারো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদনের তারিখ

ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
আবারো সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ পেছালো। এনিয়ে ৯০ বারের মতো পিছিয়েছে এই হত্যা মামলার প্রতিবেদন। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ আগস্ট দিন ঠিক করেছেন আদালত। অনলাইন।

আজ মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক ছিলো। তদন্ত সংস্থা র‍্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ঠিক করেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।