একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে । কর্মসূচির মধ্যে রয়েছে ঃ আজ ২০ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত ১২.০১ মিনিটে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ। এছাড়া আগামীকাল ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
খুলনা প্রেসক্লাবের সকল সদস্য ও অস্থায়ী সদস্যদেরকে এসকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।খবরঃ বিজ্ঞপ্তির