আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ চিত্রাংকন প্রতিযোগিতা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয়ের সহযোগিতায় চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আজ ১২ অক্টোবর বিকাল তিনটায় খুলনা শিশু একাডেমিতে অনুষ্ঠেয় চিত্রাংকন প্রতিযোগিতা  ক-বিভাগ: শিশু থেকে চতুর্থ শ্রেণি এবং খ-বিভাগ: পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত। বিষয়: প্রাকৃতিক দুর্যোগ ও বাংলাদেশ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং।

চিত্রাংকন প্রতিযোগিতায় শুধু কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রতিযোগীদের সাথে আনতে হবে।খবরঃ বিজ্ঞপ্তির