আনিস আলমগীর, শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ, তবে এখনো মামলা হয়নি

নিউজ ডেস্কঃ

রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার’ সংশ্লিষ্টতায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে থানায়।

 

‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামে একটি সংগঠনের আরিয়ান আহমেদ রোববার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এ অভিযোগ দেন।

তবে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার শাহরিয়ার আলী গণমাধ্যমকে জানিয়েছেন, “এখনো মামলা হয়নি, আমরা অভিযোগটি যাচাই-বাছাই করে দেখছি।”

 

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার শাহরিয়ার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনো মামলা হয়নি, আমরা অভিযোগটি যাচাই-বাছাই করে দেখছি।” অনলাইন।

 

জানা গেছে “আনিস আলমগীর, মেহের আফরোজ শাওন, মারিয়া কিসপট্টা (ফ্যাশন মডেল) ও ইমতু রাতিশ ইমতিয়াজের (উপস্থাপক) নামে অভিযোগ করা হয়েছে।

 

অভিযোগকারী বলছেন, “অভিযুক্তদের এসব বক্তব্য ও অনলাইন কার্যক্রমের কারণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উসকানি পাচ্ছে। ফলস্বরূপ তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মত কর্মকাণ্ডে জড়িত হচ্ছে।”