আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উদ্যোগে ১৬ ডিসেম্বর ২০২৫
মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের
মধ্যে দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। দিবসটি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
খুলনা রেঞ্জ ও জেলা কার্যালয় যথাযোগ্য মর্যাদার সাথে পালন করেন। এদিন সূর্য্যদেয়ের
সাথে সাথে গল্লামারী স্মৃতিসৌধে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান
ফরিদী, বিএএম পুস্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি বিন¤্র
শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পরিচালক খুলনা ব্যাটালিয়ন (৩ বিএন)
মোল্যা আবু সাইদ, আনসার ও ভিডিপি রেঞ্জ কার্যালয়, খুলনা উপপরিচালক এ এস এম
আজিম উদ্দিন জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ মিনহাজ আরেফিন, আনসার ও ভিডিপি রেঞ্জ
কার্যালয়, খুলনা সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম চৌধুরী।
মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রদত্ত বাণী রেঞ্জ ও জেলা
কার্যালয়ের সকল স্তরের সদস্যদের পাঠ করে শোনান। আনসার ও ভিডিপি রেঞ্জ কার্যালয়,
খুলনা সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম চৌধুরী।
এদিন বাদ যোহর নামাজের পর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত
কামনা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনাসহ জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ
মোনাজাত করা হয়। মোনাজাত খুলনা রেঞ্জের উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, রেঞ্জ ও
জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির