আনসারদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সরকার কাজ করে যাচ্ছেঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী 

ক্যাপশন

জনাব ফরহাদ হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। 

মেহেরপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ বেলা ১২ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জনাব ফরহাদ হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

প্রধান অতিথি বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আপনাদের যে ত্যাগ এবং কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা ও মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়ার বিরল কৃতিত্বের ইতিহাস হয়ে আছে। ভাষা আন্দোলনে আব্দুল জব্বার শহীদ হন এবং ৩০ লক্ষ শহীদদের মধ্যে ৬৭০ জন আনসার সদস্য শহীদ হয়েছে। আগামী দিনে আনসারদের জন্য অর্থনৈতিকভাবে এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করে বাহিরের দেশে পাঠানোর চিন্তা ভাবনা করছে সরকার। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেজন্য আমরা সকলে জাতির পিতার আদর্শ ধারণ করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করব। আমরা দেশ গড়ব। পেশা ও দায়িত্বের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। আনসার বাহিনীকে দক্ষতা বৃদ্ধির সাথে সাথে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং ভিশন ২০৪১ কে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক চতুর্থ শিল্প বিপ্লবের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করার জন্য আহ্বান। তিনি আরো বলেন, সামনে দুর্গাপূজা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ আপনাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সমাবেশে আলোচক ছিলেন শাহ্ আহমদ ফজলে রাব্বী বিএএম, উপমহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জ, খুলনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহাঃ আব্দুস সালাম। মেহেরপুর জজ কোর্টের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য এডভোকেট, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল করিম, সদর সার্কেল, মেহেরপুর।

সমাবেশের সভাপতিত্ব করেন মোঃ শামীম হাসান, জেলা প্রশাসক, মেহেরপুর। স্বাগত বক্তব্য রাখেন প্রদীপ চন্দ্র দত্ত, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মেহেরপুর।

জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়, মেহেরপুর এর পক্ষ থেকে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রিক প্রদান করা হয় এবং শাহ্ আহমদ ফজলে রাব্বী বিএএম, উপমহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জ, খুলনা এর পক্ষ থেকে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।


প্রধান অতিথি উপজেলা পর্যায়ে সেরা কাজের স্বীকৃতি স্বরূপ কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে পুরস্কার এবং প্রশংসনীয় কাজের জন্য আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে বাইসাইকেল ও ছাতা বিতরণ করেন।

সমাবেশে উপস্থিত “গার্ড অব অনার” প্রধানকারী জীবিত ০২ (দুই) জন বীর মুক্তিযোদ্ধাকে পুরস্কার প্রদান দ্বারা সম্মানিত করা হয়।
সমাবেশের শুরুতে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে পায়রা অবমুক্তকরণ এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। খবরঃ বিজ্ঞপ্তির