আজ শহীদ নূর হোসেন দিবস ।। বিভিন্ন সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ
আজ শহীদ নূর হোসেন দিবস । দিবসটি উপলক্ষে আজ রোববার সকাল থেকে রাজধানীর জিরো পয়েন্টে শহিদ নূর হোসেন স্কয়ারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চলছে শ্রদ্ধা নিবেদন। সকালে শ্রদ্ধা জানান শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যরাও।

১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ হন নূর হোসেন।

বুকে ও পিঠে-স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে সেদিন রাজপথে আন্দোলনে অংশ নেন নূর হোসেন। গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ গুলি চালালে মৃত্যু হয় তাঁর। এই আত্মদানের পর আরও বেগবান হয় এরশাদবিরোধী আন্দোলন। প্রবল গণআন্দোলনের মুখে ১৯৯০ সালে ৬ ডিসেম্বর পদত্যাগ করতে বাধ্য হন প্রেসিডেন্ট এরশাদ।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ দুপুরে গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছে দলটি।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে নূর হোসেন চত্বরে দেখা যায়, সেখানে বেশ কয়েকজন উৎসুক জনতা জড়ো হয়েছে। যান চলাচল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম।