আছিয়া-সাত্তার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতার পিতার ১৮ তম মৃত্যুবাষির্কীতে নানা আয়োজন

আছিয়া-সাত্তার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের আব্বাজান মরহুম এস এম এ সাত্তার (শুকুর) এর ১৮ তম মৃত্যু দিবস ৩১ শে আগস্ট ২০২৫। এ উপলক্ষ্যে ২৯ আগস্ট শুক্রবার দিনব্যাপী কুরআন তিলাওয়াত, কবর জিয়ারত, অন্ধ-প্রতিবন্দী ও দুঃস্থ্য মেহমানদের মেহমানদারী, দোয়া মাহফিল অদ্য বাদ জুমা মৌলভীপাড়া বায়তুল হামদ জামে মসজিদ ও পরিষদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনাসভায় পরিষদের যুগ্ম আহŸায়ক হাজী মোঃ রূস্তম শেখ এর সভাপতিত্ব এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম ইনসান হোসেন এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- কাজী খশরুল হাসান, শেখ আইনুল হক, বদরুদ্দোজা কাজল, শেখ মনোয়ার হোসেন, মোঃ খলিলুর রহমান, মোঃ নুরুজ্জামান মৃধা, মোঃ মোমিন উদ্দিন, মোঃ জালাল সরদার, সুলতান মাতুব্বর, এস এম তামজিদ হোসেন সৌরভ, মোঃ আব্দুর রহমান ইশতিয়াক, মোঃ রুবেল শেখ, মোঃ সোহেল রানা প্রমুখ। দোয়া পরিচালনা করেন- বায়তুল হামদ জামে মসজিদ এর পেশ ইমাম মুফতি মোহাম্মাদ ওবায়দুল্লাহ। অনুরূপভাবে মহিলাদের পৃথক দোয়া পরিচালনা করেন পরিষদের মহিলা পরিচালক উম্মে জিন্নাত আরা বানু ও মোসাঃ মোমতাজ বেগম। বক্তারা মরহুমের কর্মময় জীবনের উপর দীর্ঘ আলোচনায় বলেন সহজ-সরল মানুষটিকে আল্লাহ কবুল করবেন ও পরপারে ভালো রাখবেন এই দোয়া করেন। খবরঃ বিজ্ঞপ্তির