আবহাওয়া ডেস্কঃ
আগামী তিন দিনে সারাদেশে বৃষ্টিপাত কমতে পারে। সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।অনলাইন।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, সুষ্পষ্ট লঘুচাপটি মধ্য প্রদেশের মধ্যাঞ্চল ও এর কাছাকাছি এলাকায় বিরাজমান। এর প্রভাবে উত্তর বঙ্গাপসাগর ও এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে।