আজ নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ

নিউজ ডেস্কঃ

দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে আজ বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন চলতি একাদশ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জানা গেছে, এর আগে আজ মঙ্গলবার নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে। আজ সকাল ১০ টায় নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনলাইন।
সংবিধানের বিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। শপথগ্রহণের পরই তিনি কার্যভার গ্রহণ করেছেন বলেও গণ্য হবেন।