নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগ আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারাদেশে বিক্ষোভ ও সমাবেশ করবে ।
বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আওয়ামী লীগের এ কর্মসূচী ।
আজ শনিবার বিকেলে আওয়ামী লীগের কার্যালয়ে জরুরি সভায় এ ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের সভাপতিত্বে জরুরি সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রোববার অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনও একই কর্মসূচি পালন করবে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার প্রতিটি থানায় বিক্ষোভ করা হবে।
তিনি বলেন, তাদের (বিএনপি) আন্দোলন এক দফা অগ্নিসন্ত্রাস। কিন্তু আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে এই নাশকতা ও বিশৃঙ্খলা করতে পারেনি।