আওয়ামী লীগের সংসদীয় সংরক্ষিত আসনে চুড়ান্ত মনোনয়ন ঘোষণা

নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে ।আজ সকালে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশী ১৫৪৯ জনের সঙ্গে বৈঠক করেন। এরপর চূড়ান্ত করা হয় ৪৮ জনকে।
সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে চূড়ান্ত হওয়া ৪৮ জন নারী প্রার্থীর নাম পড়ে শোনান।

মনোনীতরা হলেন- ঢাকা থেকে সানজিদা খানম, শবনম জাহান, পারুল আক্তার, সাবেরা বেগম, নাহিদ ইজহার খান, শাহিদা তারেখ দীপ্তি, অনিমা মুক্তি গমেজ, হাসিনা বারী চৌধুরী ও শেখ আনার কলি পুতুল, টাঙ্গাইল থেকে তারানা হালিম, অপরাজিতা হক ও বেগম শামসুর নাহার, বরিশাল থেকে শাম্মী আহমেদ, মুন্সীগঞ্জ থেকে ফজিলাতুন নেছা, জয়পুরহাট থেকে ডা. রোকেয়া সুলতানা ও মলি, চাঁপাই থেকে জেবিন মাহমুদ, ঠাকুরগাঁও থেকে দ্রৌপদী দেবী আগরওয়ালা, নাটোর থেকে কোহেলি কুদ্দুস, পঞ্চগড় থেকে রেজিয়া ইসলাম, নীলফামারী থেকে আশিকা সুলতানা, নেত্রকোনা থেকে নাদিয়া বিনতে আমিন, নোয়াখালী থেকে কানন আরা বেগম ও ফারিয়া খানম, লক্ষীপুর থেকে ফরিদুজ্জামান লাইলী ও অনিমা, গাজীপুর থেকে মেহের আফরোজ চুমকি, বাগেরহাট থেকে ফরিদা আক্তার, খুলনা থেকে মুন্নুজান সুফিয়ান, ‍রুনু রেজা ও খালেদা রথী, চট্টগ্রাম থেকে দিলারা ইউসুফ, ওয়াসিকা আয়েশা খান ও শামীমা হারুন, ভোলা থেকে বিউটি, বরগুনা থেকে ফারজানা সুমি, পটুয়াখালী থেকে নাজনীন নাহার, ঝালকাঠি থেকে ফরিদা আক্তার বানু, নরসিংদী থেকে ফরিদা ইয়াসমীন ও মাসুদা সিদ্দীক রোজী, কুমিল্লা থেকে অ্যারেমা দত্ত, খাগড়াছড়ি থেকে ডরোথী, ময়মনসিংহ থেকে উম্মে ফারজানা সাত্তার, গোপালগঞ্জ থেকে বেদৌরা আহমেদ সালাম ও নাজমা আকতার, ঝিনাইদহ থেকে কল্পনা আক্তার, সাতক্ষীরা থেকে লায়লা, রংপুর থেকে নাছিমা জামান ববি, রাঙ্গামাটি থেকে জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ, ফরিদপুর থেকে ঝর্না হাসান ।

উল্লেখ্য, গেল ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংরক্ষিত আসনে মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে মোট ১৫৪৯ ফরম বিক্রি করেছে দলটি। যা থেকে আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।