আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ আদালতের

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ
চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখাতে নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (৫ মে) চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন এ আদেশ দেন। শুনানিতে চিন্ময় দাস ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

গত বছরের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর দিন চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার ৪ দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি মামলা করেন। পাশাপাশি আলিফের ভাই ১১৬ জনকে আসামি আরেকটি মামলা দায়ের করে।