আইনজীবী আলিফ হত্যার ভিডিও দেখে গ্রেপ্তার ৬ জনঃ প্রধান উপদেষ্টার প্রেস উইং

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনার ভিডিও দেখে সন্দেহভাজন অন্তত ছয় জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় প্রেস উইং জানায়, ভিডিও ফুটেজ থেকে ছয় জনকে শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে গতকাল মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে সিএমপি।

এ ছাড়া, দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভসহ (ককটেল) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে আটক করা হয়েছে। বাসস।