নিউজ ডেস্কঃ
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৩ মে) দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক মো. ফরিদুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিকালে ডা. বাহার আদালতে উপস্থিত ছিলেন।
জানা গেছে,, ২০২৫ সালে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মেসার্স লুবনা জাহান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।যার মামলার নম্বর সিআর-৭১৮/২০২৫।
পরে তিনি আপোষের জন্য ডাকলেও কার্যত কোনো মিমাংসায় বসেননি। বুধবার মামলার শুনানির সময় পুনরায় আপোষের কথা বলা হলে, পূর্বের প্রতিশ্রুতি রক্ষা না করায় আদালত বিষয়টিকে আদালত অবমাননা হিসেবে বিবেচনা করেন এবং তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে।