আজ ১৯ আগস্ট রোজ সোমবার, সকাল ১১:০০ টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে নাগরিক আন্দোলন খুলনার পক্ষ হতে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করায় রাষ্ট্রে যে সংস্কার ও পরিবর্তনের সম্ভাবনা সুচিত হয়েছে, সেই প্রেক্ষিতকে স্বাগত জানিয়ে ও এ বিষয়ে নাগরিকদের আকাঙ্খা ও প্রত্যাশার উপর ভিত্তি করে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আয়োজনে নাগরিক আন্দোলন খুলনার আহবায়ক ডাঃ শেখ বাহারুল আলম।
উক্ত সংবাদ সম্মেলনে আপনাকে/ আপনার পত্রিকা/মিডিয়ার একজন প্রতিনিধি ও ফটো সাংবাদিককে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। খবরঃ বিজ্ঞপ্তির