নিউজ ডেস্কঃ
অনলাইনে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে উদ্যোক্তাদের নিবন্ধন করতে হবে। ই-কমার্স উদ্যোক্তাকে ডিজিটাল বিজনেস আইডেন্টিটি (ডিবিআইডি) নিবন্ধনের জন্য আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ব্যবসায় জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার এসএমই ফাউন্ডেশন আয়োজিত ওয়েবিনারে এসব তথ্য জানানো হয়।
জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা এবং জাতীয় ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকার আলোকে গত ২৯ জুন ডিবিআইডি নিবন্ধন নির্দেশিকা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।তথ্য সুত্রঃ অনলাইন।
এতে বলা হয়, নির্দেশিকা জারির ৯০ দিনের মধ্যে এ ব্যাপারে আবেদন করতে হবে।
আবেদনকারীকে এনআইডি দাখিল করতে হবে। প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ও আরজেএসসি নিবন্ধন নম্বর থাকলে দিতে হবে। ভ্যাট নিবন্ধন ও ইটিআইএন থাকলে সেগুলোও দাখিল করতে হবে। ভাড়া অফিস হলে বাড়ি ভাড়ার চুক্তি ও বাড়ির মালিকের এনআইডির কপি দিতে হবে। যাচাই-বাছাই শেষে সনদ প্রদান করবে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ https://roc.gov.bd ওয়েবসাইটে লগইন করে আবেদন করা যাবে।