সাবেক এম পি শেখ আবুল হোসেনের ইন্তেকাল

ফাইল

প্রতিবেদকঃ

খুলনার ঐতিহ্যবাহী বানিয়াখামার হাজি বাড়ির সন্তান সাবেক এম পি ও সমাজসেবক শেখ আবুল হোসেন(৭২) আজ বিকালে দিল্লির ক্যানসার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।তিনি খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য।

আবুল হোসেন  লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে গত কয়েক মাস ধরে তিনি দিল্লি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
খুলনা মহানগর জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ভারত থেকে তার মরদেহ দেশে আসার পর জানাযা ও দাফনের সময় নির্ধারণ করা হবে বলে জানা গেছে।