খুলনার জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক খন্দকার ইয়াসির আরেফীন এঁর মাতা হোসনে আরা খানম (৭৪) আজ শুক্রবার বার্ধক্যজনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমা হোসনে আরা খানম জামালপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক। তিনি চাকরিজীবনে একজন কর্তব্যপরায়ণ, সৎ, দক্ষ এবং মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি হিসেবে সকলের নিকট সমাদৃত ছিলেন। তার একমাত্র ছেলে খন্দকার ইয়াসির আরেফীন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের সদস্য হিসেবে বর্তমানে খুলনার জেলা প্রশাসক এবং একমাত্র মেয়ে ডা. নাঈমা ইশরাত এষা বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩১তম ব্যাচের সদস্য হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এঁর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
কেইউজে’র শোক
খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট খন্দকার
ইয়াসির আরেফীন এঁর মমতাময়ী মাতা হোসনে আরা
খানম (৭৪) বৃহস্পতিবার দিবাগত রাতে বার্ধক্যজনিত
কারণে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোক জানিয়ে খুলনা
সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর পক্ষ থেকে বিবৃতি
দেয়া হয়েছে। বিবৃতিদাতারা হলেন, সাংবাদিক
ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো:
জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক
আসাদুজ্জামান খান রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল
হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ
আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম
মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন
হোসেন, শেখ জাহিদুল ইসলাম।
স্বেচ্ছাসেবি সংগঠন স্বপ্নপূরীর শোক প্রকাশ
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এঁর
মাতা হোসনে আরা খানম (৭৪) আজ শুক্রবার
বার্ধক্যজনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এদিকে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন
এঁর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত
পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি
দিয়েছেন স্বেচ্ছাসেবি সংগঠন স্বপ্নপূরী।
বিবৃতিদাতারা হলো., সভাপতি এম সাইফুল ইসলাম,
বনানী দাস, হাকিম মতিয়ারা বেগম, প্রিয়া
রহমান, ইমরান হোসাইন, মেহেদী হাসান প্রমুখ।খবরঃ বিজ্ঞপ্তির