জুনের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি ডলার

অর্থনীতি ডেস্কঃ
দেশে চলতি জুন মাসের প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১১২ কোটি ৫৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা) এই অর্থের পরিমাণ ১২ হাজার ২১৬ কোটি টাকা।

এ ছাড়া ১৬ দিনে যে পরিমাণ প্রবাসী আয় এসেছে, তা প্রতিদিন গড় হিসাবে দেশে আসছে রেমিট্যান্স ৭ কোটি ডলার। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। অনলাইন।

চলতি মাসের ১৬ দিনে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২০ কোটি ৭২ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৯২ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮৫ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৬০ হাজার ডলার।