খুলনা ইউনেস্কো ক্লাবের সহায়তায় বিএফইউজের মহাসচিব দীপ আজাদের ঢাকায় মানবিক সহায়তা বিতরণ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ বলেছেন মানবিক সহায়তা মূলক সামাজিক কর্মসূচির বহুল প্রচার সমাজের সামর্থ্যবানদেরকে এ কাজে অনুপ্রাণিত করতে কার্যকরী ভূমিকা রাখে। এর ফলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দুর্ভোগ প্রশমিত হয়। তিনি আজ উনিশ জুন দু’হাজার তেইশ সোমবার দুপুরে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ের আসিফ টাওয়ারে খুলনা ইউনেস্কো ক্লাবের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে স্বল্প আয়ের জনগোষ্ঠীর মাঝে মাসব্যাপী রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ মন্তব্য করেন।

খুলনা ইউনেস্কো ক্লাবের সভাপতি নূরুল ইমাম খান মিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশনের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন খুলনা ইউনেস্কো ক্লাবের উপদেষ্টা আসিফ মামুন, গ্ৰীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হেদায়েত উন নবী প্রমুখ।

অতিথি বৃন্দ এসময় রাজধানীর গুলিস্তান এলাকায় বিভিন্ন দপ্তরের স্বল্প আয়ের মানুষের মাঝে আসন্ন বর্ষা মৌসুমের দুর্ভোগ লাঘবে রেইনকোট বিতরণ করেন।খবরঃ বিজ্ঞপ্তির