কুস্টিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কার্যালয়ে, 14 জুন 2023খ্রিঃ তারিখে দুপুর 2ঘটিকায় বিভিন্ন পদবীর সাধারণ আনসার ও ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক, শাহ্ আহমদ ফজলে রাব্বী। সভায় সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট কুষ্টিয়া, সোহেলুর রহমান।
সভায় প্রধান অতিথি বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা ও জনসম্পৃক্ত বাহিনী। এ বাহিনীর সদস্য-সদস্যা সংখ্যা 61 লাখের চেয়েও বেশি। প্রতিষ্ঠালগ্ন থেকে এ বাহিনীর সদস্য- সদস্যারা আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সকল কাজে পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও এ বাহিনীর সদস্য-সদস্যদের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। তিনি আরো বলেন, যার যার অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে বাহিনীর সুনাম বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, বাড়ির আশেপাশে অবশিষ্ঠ জমি চাষাবাদের উপযোগী করে বৃক্ষরোপণ, শাক, সবজি, ও ফসল ফলিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।
পরে উপমহাপরিচালক, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় আনসার গার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঝিনাইদহ জেলা কার্যালয় এবং আনসার গার্ড ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আনসার গার্ড পরিদর্শন করেন।
কুষ্টিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
“গাছ লাগান পরিবেশ বাঁচান, ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ আগামী প্র জন্মের টেকসই বাংলাদেশ’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ৫ জুন/২০২৩খ্রি. তারিখে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী ঘোষনা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ও মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়ের উদ্যোগে সকল ইউনিট ও জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সর্বমোট ২০২০০টি ফলজ, বনজ ও ভেষজ গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা দুর্যোগ প্রশমনে বড় ভূমিকা পালন করবে। এরই ধারাবাহিকতায় ১৪ জুন ২০২৩খ্রি. তারিখে কুষ্টিয়া, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কার্যালয়ে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক, শাহ্ আহমদ ফজলে রাব্বী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন এবং তিনি সদস্যদের মাঝে চারা বিতরণ করেন। এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন জেলা কমান্ড্যান্ট, সোহেলুর রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট, মোঃ কাশেম আলী, টিএভিডিও মোঃ মোস্তাফিজুর রহমান ও বিভিন্ন পদবীর কর্মচারী ও সদস্যবৃন্দ।
উপমহাপরিচালক বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ বৃক্ষরোপণ কর্মসূচী সকলকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে, একইসাথে বাংলাদেশের টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা সেটিও নিশ্চিত করণে অনেক বেশি সহায়ক হবে। তিনি আরো বলেন একটি দেশের পরিবেশে রভারসাম্য রক্ষায় প্রায় ২৫ ভাগ এলাকায় বন ভূমি থাকা প্রয়োজন । প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ুর সমতা বজায় রাখা, জমির ক্ষয় রোধ, বনজ সম্পদে সমৃদ্ধ হওয়া সব কিছুর জন্য চাই বন। তাই আমি ব্যক্তিগত ভাবে বৃক্ষরোপণ কর্মসূচীতে আগ্রহী।খবরঃ বিজ্ঞপ্তির