কিশোর-কিশোরী বান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জেলা পর্যায়ে পরিবার
পরিকল্পনা কর্মকর্তাদের সাথে সেবা সম্পর্কিত কমিউনিটি স্কোর কার্ড
বিষয়ক অর্ধ-বার্ষিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খুলনা
মহানগরীর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোঃ শামসুদ্দিন মোল্লাসহ অতিথিবৃন্দ
খুলনা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন শেষে তিনি বলেন, কিশোর-
কিশোরীদের পরামর্শ অনুযায়ি আমরা কিশোর এবং কিশোরীদের পৃথক সেবা কক্ষের
ব্যবস্থা করা, সুপেয় পানির দৃশ্যমান ব্যবস্থা করা, নারী-পুরুষের জন্য পৃথক টয়লেট
ব্যবস্থাসহ আমাদেও সাধ্যের মধ্যে উন্নয়ন করবো। আমরা আশা করছি এ বিষয়ে
আগামী এক মাসের মধ্যে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অবকাঠামো ঠিক রেখে
উন্নয়ন করবেন বলে জানান।
বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণ এর আয়োজনে এবং দাতা সহযোগী
সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কো-অপারেশন এজেন্সি সিডা’র
অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় ওয়াই
মুভস্ধসঢ়; প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কনসালটেন্ট ডা. বাণী সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোঃ শামসুদ্দিন মোল্লা।
সম্মানিত অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা খুলনার সহকারী
পরিচালক মোঃ রাশিদুল বাশার, সদর থানা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ
আমিনুল ইসলাম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ নওরিন
সুলতানা তমা, দৈনিক খুলনার সিনিয়র রির্পোটার আসাফুর রহমান কাজল প্রমুখ।
পরিত্রাণ ওয়াই-মুভস্ধসঢ়; প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় পাওয়ার
পয়েন্ট প্রেজেন্টেশন করেন পরিত্রাণের সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম।খবরঃ বিজ্ঞপ্তির