নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগ যেসব কাজ করে তা পরিকল্পিতভাবে করে। আওয়ামী লীগ এদেশের মাটি-মানুষের সংগঠন। জনগণের স্বার্থে এই সংগঠন গড়ে উঠেছে। এই সংগঠনকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবে না।
আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই যে দেশের কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়- সেটা আমরা প্রমাণ করেছি। কারণ, আমরা যে কাজ করি, আওয়ামী লীগ যেসব পরিকল্পনা ও পদক্ষেপ নেয়- আমরা সব পরকল্পিতভাবে করি।
তিনি বলেন, আমাদের দেশের মাটি, মানুষ, পরিবেশ, আমাদের দেশের ভৌগলিক অবস্থা, প্রাকৃতিক অবস্থা সবকিছু বিবেচনা করেই কিন্তু আমরা প্রতিটি প্রকল্প গ্রহণ করি। যার ফলে আমাদের প্রতিটি প্রকল্পই সাফল্য অর্জন করে এবং মানুষ তার ফলাফল পায়। অনলাইন।
অনুষ্ঠানে আরও অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহেমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। এছাড়া প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।