সাংবাদিক মামুন রেজার বোনের মৃত্যুতে খুলনা সংবাদপত্র পরিষদ নেতৃবৃন্দের শোক

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এর খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার সেজ বোন সোনিয়া খাতুন রানি’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খুলনা সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দ।   এক বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিক মামুন রেজার বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
বিবৃতিদাতার হলেন, খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী, পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মোঃ মুন্সি মাহবুবু আলম  সোহাগ, পরিষদের কোষাধ্যক্ষ ও  দৈনিক  জন্মভূমি প্রকাশক ও সম্পাদক আসিফ কবীর, পরিষদের কার্যনির্বাহী সদস্য ডেইলি ট্রিবিউন সম্পাদক বেগম ফেরদৌসী আলী, দৈনিক আজকের তথ্য’র সম্পাদক এস এম নজরুল ইসলাম, দৈনিক রাজপথের দাবি’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, দৈনিক প্রবাহ সম্পাদক মো. আশরাফুল হক, দৈনিক প্রবর্তন সম্পাদক মোঃ মোস্তফা সরোয়ার, সত্যের সন্ধানে’র সম্পাদক মোঃ ফরিদ আহমেদ ও কোলাহল পত্রিকা সম্পাদক ড. জাকির হোসেন।পরিষদের সহ-সভাপতি ও দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের সম্পাদক এস এম সাহিদ হোসেন এবং দৈনিক সময়ের খবর সম্পাদক মো. তরিকুল ইসলাম, পরিষদের যুগ্ম সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মো. মিজানুর রহমান মিলটন। খবরঃ বিজ্ঞপ্তির