আজ শনিবার খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ঈদ পূণর্মিলন,
বৈশাখী উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হবে। খুলনা
প্রেস ক্লাবের শেখ আবু নাসের ব্যাংককুয়েট হলে এ অনুষ্ঠানের
আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়নের সদস্যদের পরিবারসহ
আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ
সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ। বিকেল পাঁচটা থেকে অনুষ্ঠান শুরু
হবে। দীর্ঘদিন পর সাংবাদিকদের স্বপরিবারে এই মিলন মেলায় উপস্থিতি
তারা একান্ত ভাবে কামনা করেছেন। খবরঃ বিজ্ঞপ্তির