আবহাওয়া ডেস্কঃ
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বেশিরভাগ স্থানে সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টি হতে পারে। শুক্রবার (২১ এপ্রিল) বৃষ্টি হওয়ায় শনিবার (২২ এপ্রিল) তাপপ্রবাহ অনেকটা কমে গেছে। স্বস্তি ফিরেছে জনজীবনে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তথ্যঃ অনলাইন।
ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।