পবিত্র ঈদ-উল ফিতরের ছুটির আগেই
সাংবাদিকদের বেতন ও বোনাসসহ বকেয়া সকল পাওনাদি
পরিশোধে পত্রিকা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ। আজ ৯
এপ্রিল (রবিবার) প্রদত্ত এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ আহ্বান
জানান।
বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ,
সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, সহ-সভাপতি মো.
জাহিদুল ইসলাম ও আলমগীর হান্নান, যুগ্ম সম্পাদক নেয়ামুল
হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মণ, দপ্তর সম্পাদক শেখ আব্দুল
হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম
মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল,
মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম। খবরঃ বিজ্ঞপ্তির