প্রতিবেদকঃ
সিটি মেডিকেল কলেজ হসপিটাল খুলনার ডাইরেক্টর ডাঃ আসাদুল হক ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ সন্ধ্যা ৭ টা ৩৮ মিনিটে তিনি মারা গেছেন।
ডাঃ আসাদুল হক নগরীর গগনবাবু রোডস্থ নিবাসী গরীবের ডাক্তার হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন।
ডা: আছাদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএমএ’র সহ-সভাপতি ও খুলনা বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলম, সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ডা: আছাদুল হকে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)খুলনা শাখার আজীবন সদস্য ছিলেন।