মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে সেক্টর সদর দপ্তর, খুলনা এবং খুলনা ব্যাটালিয়ন (২১
বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় ১৫০ জন দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময়
বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, অধিনায়ক, খুলনা ব্যাটালিয়ন (২১
বিজিবি) দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সেক্টর সদর
দপ্তর, খুলনা এবং খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর
সৈনিক এবং অসামরিক কর্মচারীগণ (কর্তব্যরত ব্যতিত) উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা দিবস ও
জাতীয় দিবসের প্রত্যয়ে খুলনা সেক্টর এবং খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এ ধরনের কার্যক্রম ভবিষৎ এ
চলমান রাখবেন।খবরঃ বিজ্ঞপ্তির