অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম দুই দিনের সফরে ২ মার্চ খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী সিনিয়র সচিব ২ মার্চ সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে রাজস্ব সংক্রান্ত মতবিনিময় সভায় এবং বিকাল তিনটায় হোটেল ক্যাসেল সালামে খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলার চেম্বার অব কর্মাসের নেতৃবৃন্দের সাথে ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভায় যোগদান করবেন।
তিনি ৩ মার্চ সকাল ১০টায় খুলনা কর ভবনের সম্মেলনক্ষে খুলনা বিভাগের সকল বিভাগীয় কর্মকর্তাদের সাথে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিষয়ক মতবিনিময় সভায় যোগদান করবেন। বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির