প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের টানা তিন মেয়াদের উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে রচিত ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হবে আজ রোববার। বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সভাপতিত্ব করবেন গ্রন্থটির লেখক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি। উপস্থিত থাকবেন বইটির প্রকাশক কালান্তর প্রকাশনীর সত্ত্বাধিকারী কাজী তারিক আহমদ, বইটির সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট ফিরোজ আলম মিলনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।খবরঃ বিজ্ঞপ্তি