আ’লীগ নেতাকর্মীদের মাঝে বেলায়েত হোসেন বাচ্চু মিয়া আদর্শের প্রতীক হয়ে থাকবেঃ খুলনা সিটি মেয়র

 

নিউজ ডেস্কঃ

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সহচর বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। তিনি গোপালগঞ্জে জন্মগ্রহণ করলেও পাকিস্তানী আমলেই খুলনায় আসেন। তখনকার দুঃসময়ে তিনি প্রতিদিন দলীয় অফিসে অতন্ত্র প্রহরীর মতো থাকতেন। নেতাকর্মীদের উৎসাহ ও সাহস যোগাতেন। বঙ্গবন্ধুর নির্দেশেই খুলনায় রাজনীতিতে অংশ গ্রহণ করেন তিনি। ৭৫ পরবর্তী দুঃসময়ে দলের কান্ডারী ছিলেন। লোভ লালসার কাছে তিনি কখনো আপোষ করেনি। বঙ্গবন্দুর আদর্শ ধারণ করে মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে বেলায়েত হোসেন বাচ্চু মিয়া আদর্শের প্রতীক হয়ে থাকবে।
গতকাল সন্ধ্যায় দলীয় কার্যালয় মহানগর আওয়ামী লীগের স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তৃতায় সিটি মেয়র এসব কথা বলেন। স্মরণ সভা বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সদর থানা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. মো, সাইফুল ইসলাম এবং এসময় পিতার স্মৃতিচারণ করেন সদর থানা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরীনা রহমান বিউটি । মহানগর আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মফিদুল ইসলমা টুটুলের সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, আবুল কালাম আজাদ কামাল, এ্যাড. অলোকা নন্দা দাস, হালিমা ইসলাম, কামরুল ইসলাম বাবলু, মোজাম্মেল হক হাওলদার, রুনু ইকবাল বিথার, এস এম আকিল উদ্দিন, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, চ. ম. মজিবুর রহমান, নুর ইসলাম, ইউসুফ আলী খান, মো. আজম খান, মো. ফয়েজুল ইসলাম টিটো, অ্যাড. শেখ শামিম আহম্মেদ পলাশ, শেখ নজিবুল ইসলাম নকিব, মোঃ কামরুল ইসলাম, নুরজাহান রুমি, সবনম সাবা, মরহুমের কন্যা ফারহানা হক বপি, কামরুন নাহার কাজল, রেজওয়ানা প্রধান, রিতা আলম, হাসিনা চৌধূরী, রোকেয়া রহমান, রেখা খানম, কহিনুর বেগম, মাকসুদা হক পাখি, মিনু আহম্মেদ, আফরোজা জেসমিন বিথি, নাসরিন ইসলাম তন্দ্রা, শাহারিয়র রহমান রাহুল, মরহুমের সন্তান জাবেদ হোসেন ডিউক ও রিয়াজাৎ হোসেন জন, মোঃ আশরাফ আলী হাওলাদার প্রমুখ; মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আব্দুর রহিম খান।