ফাইল ছবি।
জেলা পরিষদ কার্যালয়-খুলনা কর্তৃক ১২.০২.২০২৩ খ্রি. তারিখের জেপখু/আট-৩২৬/২০২২-২০২৩/৩৯(৫০) নং স্মারকে ‘খেয়াঘাট ইজারার দরপত্র বিজ্ঞপ্তি’র ১৫নং ক্রমিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রূপসা খেয়াঘাটের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যা আপত্তিকর ও নিন্দনীয়।
উল্লেখ্য, রূপসা ঘাটে ফেরী চলাচল বন্ধ হওয়ার পর ২০০৫ সালে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক রূপসা ঘাটটি কেসিসি’র অনুকূলে হস্তান্তর করা হয়। স্থানীয় সরকার বিভাগের নীতিমালা অনুযায়ী কেসিসি কর্তৃপক্ষ ঘাটটি পরিচালনার পাশাপাশি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করে আসছে।
সে কারণে জেলা পরিষদ কার্যালয়-খুলনা কর্তৃক আহবানকৃত দরপত্রের ১৫নং ক্রমিকে উল্লিখিত ‘রূপসা খেয়াঘাট’-এর বিপরীতে কোন প্রকার দরপত্র দাখিল/অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য কেসিসি কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।খবরঃ বিজ্ঞপ্তির