আজ ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে খুলনা বিভাগীয় পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি হচ্ছে না। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের কারণে সরকার আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় ‘জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ, খুলনা বিভাগীয় কমিটি’ এই সিদ্ধান্ত নিয়েছে।
উদ্ভূত পরিস্থিতির কারণে খুলনা বিভাগীয় পিঠা উৎসব ও জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি ১০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।খবরঃ বিজ্ঞপ্তির