২৮ নং ওয়ার্ড কাউন্সিলর আজমল আহমেদ তপনের ভাই মহাম্মদ স্বপনের ইন্তেকাল

প্রতিবেদকঃ
২৮ নং ওয়ার্ড কাউন্সিলর আজমল আহমদ তপনের ছোট ভাই অসুস্থতা জনিত কারনে মহাম্মদ নাজমুল আহমেদ স্বপন (৭০) আজ সকালে ১০ টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ই লাহি রজিউন ।
মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ আছর আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।এরপর টুটপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।