মরুশহরের বিলাসবহুল প্রাসাদে আজ বিয়ে সিদ্ধার্থ-কিয়ারা

নিউজ ডেস্কঃ
জয়সলমেরে বিলাসবহুল সূর্যগড় প্রাসাদের হাভেলিতে বিয়ে করছেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আপাতত তাদের ঠিকানা সূর্যগড় প্রাসাদ। আলোয় আলোয় সেজে উঠেছে মরুশহরের অন্যতম বিলাসবহুল প্রাসাদ। বিকাল থেকে সন্ধ্যার মাঝে কোনো এক সময় সূর্যগড় প্রাসাদের বাউডিতে সাতপাকে বাঁধা পড়বেন তারা।

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ের ছবি দেখার অপেক্ষায় আছে ভক্তরা।

গতকাল হয়েছে সিদ্ধার্থ-কিয়ারার সংগীতের অনুষ্ঠান। শুরু হয়েছে রাত ১১টায়, চলেছে ভোর ৫টা পর্যন্ত। জানা গেছে হবু বর-কনে সহ অতিথিরা মন খুলে নেচেছেন সেখানে।

সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে থাকছে ১০টি দেশের ১০০টিরও বেশি খাবার। অতিথিদের মনোরঞ্জনের জন্য থাকছে আরও নানা পরিবেশনা।তথ্য সূত্র: হিন্দুস্তান টাইমস

১২ ফেব্রুয়ারি মুম্বাইতে সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনের আয়োজন করা হয়েছে।