পুলিশের হাতে ৩১ জামাত নেতাকর্মী আটক

নিউজ ডেস্কঃ
দিনাজপুর শহরে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে ৩১ জামাতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ রোববার (২২ জানুয়ারি) সকাল ৯ শহরের বাহাদুর বাজার ও জিলা স্কুলের সামনে থেকে পৃথকভাবে তাদের আটক করা হয়।

এরমধ্যে একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতের অভিযুক্ত চিরিরবন্দর উপজেলার রানীবন্দর এলাকার জামায়াতের নেতা মকবুল মুন্সিও রয়েছেন। অনলাইন।

জানা গেছে, আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠানো হবে।