পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নিহত ৬ জন

নিউজ ডেস্কঃ
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। নিহতদের পরিচিয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার ভোরে জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে উক্ত দুর্ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। তাদের মরদেহ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তথ্যঃ অনলাইন।

আরও জানা গেছে, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। জাজিরা প্রান্তের এক্সপ্রেসওয়ে নাউডোবা ব্রিজ এলাকায় অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নারীসহ ছয় জন নিহত হয়।