রুপসা ঘাটভোগে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খুলনার রুপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
হয়েছে। সম্মেলনে ঘাটভোগ ইউনিয়নে মোঃ মুসা মোল্লা সবুজকে সভাপতি ও মোঃ মেহেদী
হাসানকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার দৃয় প্রত্যয়ে ও দেশবিরোধী ও কুচক্রী
মহলের ষড়যন্ত্র প্রতিহত করার দৃঢ় প্রত্যায় সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে সোমবার বিকালে ঘাটভোগ
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান
অতিথি ছিলেন, খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। সম্মানিত
অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. এম এম মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, রুপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা
কামাল উদ্দিন বাদশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো: আবু হানিফ, সাধারন সম্পাদক এম
এম আজিজুর রহমান রাসেল, জেলা কৃষকলীগের সভাপতি আশরাফুজ্জামান বাবুল, জেলা দপ্তর সম্পাদক এম এ
রিয়াজ কচি, শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা মোজাফ্ধসঢ়;ফর হোসেন, উপ-প্রচার সম্পাদক মো: খায়রুল
আলম, সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, রুপসা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার আবুল
কাশেম ডাবলু, ফেরদাউসুর রহমান, মো: মোতালেব মিয়া, আজিজুল মোল্লা, রতন মন্ডল, মো: আজমাইন,
মো: হুমায়ুন কবির, মো: রেজাউল ইসলাম রাজা, মো: সরোয়ার হোসেন গহন, এফ এম হাবিবুর রহমান,
মো: জাহাঙ্গীর হোসেন, মাহামুদান্নবী মিল্টন প্রমুখ।
প্রধান বক্তা ছিলেন, রুপসা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রাজীব দাস টাল্টু। সম্মেলনে
উদ্বোধক ছিলেন, রুপসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: রুহুল আমিন রবি। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন ঘাটভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: মুসা মোল্লা সবুজ, সঞ্চালনা
করেন সাধারন সম্পাদত অমিত মজুমদার। খবরঃ বিজ্ঞপ্তির