হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত খুলনা মহানগরীর গরীব অসহায়, দরিদ্র, দুস্থ, গরিব, দুঃখী, শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ নিদারুণ কষ্ট পাচ্ছেন। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলেছে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তুলেছে। শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য মানুষের প্রয়োজন শীতবস্ত্রের। তাই শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছে খুলনাস্থ সাতক্ষীরা সমিতি।
১৬ জানুয়ারি সোমবার বিকেলে সমিতির নেতৃবৃন্দ খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়স্থ সোনাপোতা স্কুল মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় সমিতির সভাপতি ডা. সৈয়দ আবু সাইদ, সহ-সভাপতি সৈয়দ এরশাদ আলী, ডা. এস এম আবদুল ওহাব, শেখ এশারুল হক ও ডা. মো. আব্দুস সবুর, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান তুহিন ও ডা, আ. রশিদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফাহাদ, মো. মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে নেতৃবৃন্দ বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। নতুন কম্বল পেয়ে শীতার্ত মানুষেরা আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, আমাদের খোঁজ নেওয়ার কোনো মানুষ নেই। শীতে খুবই কষ্ট হচ্ছে। কম্বল পেয়ে খুব ভালো হলো।খবরঃ বিজ্ঞপ্তির