ফাইল ছবি।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ছয় দিনের সফরে আজ খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১৬ জানুয়ারি বিকাল চারটায় খুলনার দৌলতপুর পাবলা সবুজ সংঘ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে যোগদান করবেন।
তিনি ১৭ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় দেয়ানা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুম শেখ ওবায়দুলাহ রনোর স্মরণ সভা ও দোয়া মাহফিলে এবং বাদ মাগরিব খালিশপুর নিউজপ্রিন্ট গেটে আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ডের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
প্রতিমন্ত্রী ১৮ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় খালিশপুর শ্রম কল্যাণ কেন্দ্রে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এবং বাদ মাগরিব ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
তিনি ১৯ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় মহেশ^পাশা কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রতিমন্ত্রী ২০ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় খুলনার দৌলতপুর পাবলা সবুজ সংঘ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে যোগদান এবং বাদ মাগরিব নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।
তিনি ২১ জানুয়ারি দুপুরে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির