চীনে মোট জনসংখ্যার প্রায় ৬৪ শতাংশ অর্থাৎ ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত

নিউজ ডেস্কঃ

চীনের ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। উক্ত সমীক্ষা চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত ।

পিকিং বিশ্ববিদ্যালয়ের চালানো এক সমীক্ষায় বলা হয়েছে, দেশটির মোট জনসংখ্যার প্রায় ৬৪ শতাংশ মানুষের শরীরে করোনাভাইরাস রয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশভিত্তিক সংক্রমণের ক্ষেত্রে মোট জনসংখ্যার ৯১ শতাংশ সংক্রমণ নিয়ে সবার শীর্ষে রয়েছে গানসু। ৮৪ শতাংশ সংক্রমণ নিয়ে দ্বিতীয় স্থানে ইউনান। এ ছাড়া ৮০ শতাংশ সংক্রমণ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কিংহাই প্রদেশ।

এদিকে চীনা এক শীর্ষ মহামারি বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, দেশটিতে করোনা পরিস্থিতির উন্নতি হলেও, চান্দ্রবর্ষ সামনে রেখে গ্রামীণ অঞ্চলে আবারও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অনলাইন।

দেশটির সেন্টার ফর ডিজেস কন্ট্রোলের সাবেক প্রধান ও মহামারি বিশেষজ্ঞ জেং গুয়াং বলেন, চীনের এই করোনা ঢেউয়ের চূড়ান্ত পর্যায় দুই থেকে তিন মাস পর্যন্ত স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে।