সাংবাদিক আবু নুরাইনের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

দৈনিক দেশসংযোগ পত্রিকার নির্বাহী সম্পাদক খোন্দকার আবু
নুরাইন মাকুল এর মাতা এবং মরহুম আব্দুল ওয়াহেদ খোন্দকারের
সহধর্মিনী মফিদা খাতুনের জানাজা ও দাফন পারিবারিক
কবরস্থানে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে বাদ জোহর ভুটিয়ারগাদি
সরকারি প্রাথমিক স্কুল মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে
মরহুমার স্বামী আব্দুল ওয়াহেদ খোন্দকারের কবরের পাশে মরহুামর মরদেহ
দাফন করা হয়। জানাজার আগে হাটের রাস্তার বাসায় তার মরদেহ
কিছুক্ষণ রাখা হয়।
জানাজায় সমাজসেবক মোঃ হাফিজ ফারুক,জেলা আওয়ামীলীগের
সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মাসুদ আহমেদ শন্ধসঢ়;জু,হিলু
মিয়া,আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ঠিকাদার মিজানুর রহমান
মাসুম,পুত্র আবু নুরাইন খোন্দকার মাকুল, ঝিনাইদহ পৌর
আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কাজী কামাল আহমেদ
বাবুসহ সর্বস্তরের লোকজন অংশ নেয়।
প্রসঙ্গত, দৈনিক দেশ সংযোগ’র নির্বাহী সম্পাদক আবু
নুরাইন খোন্দকারের মাতা (৯০) বুধবার রাত ১০.১৬ মিনিটের দিকে
বার্ধক্যজনিত কারণে ঢাকাস্থ তার মেয়ের বাড়িতে ইন্তেকাল
করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও
৬ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। খবরঃ বিজ্ঞপ্তির