খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, যুব
সমাজ জাতির ভরসার স্থল। দেশের যে কোন সংকট থেকে উত্তরনে যুব সমাজের
ভূমিকা সবচেয়ে বেশী প্রয়োজন।
সিটি মেয়র আজ বুধবার বিকেলে নগরীর আলমনগরে ২য় মেয়র কাপ
ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ও বিজয় মেলা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মহান বিজয় দিবস এবং মাদক,
সন্ত্রাস, ইভটিজিং মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্থানীয় সামজিক সংগঠন
‘উদীয়মান যুব সমাজ’ এ টুর্ণামেন্ট ও মেলার আয়োজন করে।
সিটি মেয়র ফিতা কেটে টুর্ণামেন্ট ও বিজয় মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সিটি মেয়র উদীয়মান যুব সমাজের এ ধরণের আয়োজনের
প্রশংসা করে বলেন, ক্রীড়া চর্চা বা ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে
সঠিক পথ প্রদর্শনে ভূমিকা রাখে। তিনি বলেন, সুন্দর সমাজ বিনির্মাণ
সরকারের একার কাজ নয়। সরকারের পাশাপাশি যুবরা দায়িত্বশীল ভূমিকা রাখলে
সম্মিলিতভাবে আমরা দেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম
হবো বলে তিনি উল্লেখ করেন।
উদীয়মান যুব সমাজ-এর সভাপতি সাংবাদিক রবিউল গাজী উজ্জ্বল এর
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খালিশপুর
থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাসার,
মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান
হিটলু, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মেমরী সুফিয়া রহমান শুনু ও
বিশ্বাস প্রোপার্টিজ-এর প্রধান নির্বাহী আজগর আলী বিশ্বাস তারা।
অন্যান্যের মধ্যে উদীয়মান যুব সমাজের উপদেষ্টা কেসিসি’র সাবেক
কাউন্সিলর মফিজুর রহমান পলাশ, উপদেষ্টা কাজী শামীম, সামছুল আলম লিপন,
সাধারণ সম্পাদক আশিক খান রাজা, মেহেদী হাসান শুভ, শাফিন আল মামুন,
রনি গাজী, ইমতিয়াজ ইসলাম রকি, শেখ ফারদিন আলিফ, শাহিন, আরিফ,
নাহিন গাজী উৎস প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
সঞ্চালনা করেন শেখ আমিরুল ইসলাম পিন্টু। খবরঃ বিজ্ঞপ্তির