সাংবাদিক মকবুল হোসেন মিন্টুর ইমো আইডি হ্যাক হয়েছে

ফাইল ছবি।

খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর ইমো আইডি হ্যাক হয়েছে। কোন এক প্রতারক এই আইডি থেকে তার পরিচিত ব্যক্তিদের কাছে ০১৮৩৫-২১৪৮৯৩- এই বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠাতে বলছে। বিষয়টি জানার পর মঙ্গলবার বেলা ৩টার দিকে সাংবাদিক মকবুল হোসেন মিন্টু তার ব্যক্তিগত ফেস বুকের মাধ্যমে ওই অজ্ঞাতনামা ব্যক্তির প্রতারণা সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দেন। সন্ধ্যার পর খুলনা থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ( নং ঃ ১৮৫, তারিখঃ ০৩-০১-২০২৩)।
এ অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ( মোবাইল নং ঃ ০১৭১১-৩৯৮৭১৮) কোন প্রতারকের কথায় বিশ^াস করে কোন প্রকার অর্থিক সহযোগিতা না করার আহবান জানিয়েছেন। খবরঃ বিজ্ঞপ্তির