চলতি মাসেই পদ্মা সেতুর রেল সংযোগের কাজ শুরু করা যাবেঃ রেলমন্ত্রী

প্রতীকী ছবি।

নিউজ ডেস্কঃ
চলতি মাসেই পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু করা যাবে।কাল সেতু বিভাগের সাথে জরুরি সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আজ শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া ও শ্রীনগর প্রান্তের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ কথা বলেন।

২০২৩ সালের জুনের মধ্যে ভাঙ্গা অংশ পর্যন্ত কাজ শেষ করা সম্ভব হবে বলে জানান তিনি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ১০টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প অন্যতম। অনলাইন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, প্রকল্পের প্রধান সম্মনয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, প্রকল্প পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন প্রমুখ।