সাংবাদিক অরুণ সাহার মরদেহে কেইউজের শ্রদ্ধা

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সিনিয়র সদস্য ও
দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুণ কুমার সাহার মরদেহে
ফুলেল শ্রদ্ধা জানান ইউনিয়নের নেতৃবৃন্দ।
গতকাল সোমবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাব চত্ত্বরে মরাদেহ
আনলে পুষ্পমাল্য দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত
ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ,
সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, সহ-সভাপতি মোঃ
জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন,
যুগ্ম-সম্পাদক নেয়ামুল হোসেন কচি, সাংস্কৃতিক ও প্রচার
সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল
ইসলাম কাজল, মিলন হোসেন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা
মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ
হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, আবুল
বাশার, মল্লিক সুধাংশু, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল
সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবীর।খবরঃ বিজ্ঞপ্তির